যাবেন যেভাবে
১) বাসে মাইজদী (জেলা শহর): সায়েদাবাদ থেকে একুশে, বিলাস, হিমাচল, মুনলাইনসহ বিভিন্ন পরিবহন, কিছু জিগাতলা ও মিরপুর থেকেও। সোনাইমুড়ীগামী বাস জয়াগের কাছে নামায়। ২) ট্রেনে: কমলাপুর থেকে আন্তঃনগর উপকূল এক্সপ্রেসে নোয়াখালী (মাইজদী) প্রায় ৬ ঘণ্টা। ৩) লঞ্চে নিঝুম দ্বীপ (সবচেয়ে আরামদায়ক): সদরঘাট থেকে প্রতিদিন বিকেল ৫:৩০-এ হাতিয়ার তমরুদ্দি ঘাটের লঞ্চ, পৌঁছায় পরদিন সকাল প্রায় ৯টায়; ফিরতি লঞ্চ তমরুদ্দি ছাড়ে দুপুর ১২:৩০-এ। তমরুদ্দি থেকে সকাল ১০টার আগে মাছ ধরার ট্রলারে নামার বাজার, অথবা মোটরসাইকেলে মোক্তারিয়া ঘাট। ৪) সড়ক-নৌপথে নিঝুম দ্বীপ: বাসে সোনাপুর, সিএনজিতে চেয়ারম্যান ঘাট (রিজার্ভ); সেখান থেকে সি-ট্রাক সকাল ৮টায়, ট্রলার বা স্পিডবোটে হাতিয়ার নলচিরা ঘাট; নলচিরা থেকে মোটরসাইকেলে মোক্তারিয়া ঘাট (দুজন), তারপর ট্রলারে বন্দরটিলা ঘাট। ৫) মূল ভূখণ্ডে: মাইজদী বা চৌমুহনী থেকে সোনাইমুড়ীর দিকে বাস/সিএনজিতে জয়াগ বাজার (মাইজদী থেকে প্রায় ২৫ কিমি), সেখান থেকে আশ্রম আধা কিলোমিটার। বজরা শাহী মসজিদ মাইজদী থেকে প্রায় ২০ কিমি উত্তরে, একই পথে।


