যাবেন যেভাবে
১) বাসে: গাবতলী, কল্যাণপুর, মহাখালী ও আবদুল্লাহপুর থেকে এসআর, হানিফ, শ্যামলী এনআর, শাহ ফতেহ আলী ও একতা পরিবহনের বাস নওগাঁ যায়। সময় লাগে ৬–৭ ঘণ্টা। ২) ট্রেনে: কমলাপুর থেকে একতা, দ্রুতযান, নীলসাগর, লালমনি, রংপুর, কুড়িগ্রাম বা পঞ্চগড় এক্সপ্রেসে সান্তাহার যান। সেখান থেকে সিএনজি বা অটোতে নওগাঁ শহর। পাহাড়পুর যেতে চাইলে জয়পুরহাটে নামা সবচেয়ে সহজ। এক স্টেশন আগে জামালগঞ্জে নামলে বিহার মাত্র ৫ কিলোমিটার। ৩) জেলার ভেতরে: নওগাঁর বালুডাঙা বাসস্ট্যান্ড থেকে বাস ও সিএনজি ছাড়ে। দূরত্ব: পাহাড়পুর প্রায় ৩২ কিমি (জয়পুরহাট থেকে ১০–১৩ কিমি), কুসুম্বা ৩৫ কিমি, পতিসর ৩৫ কিমি, বলিহার ১৬–১৮ কিমি। কয়েকটি জায়গা একদিনে দেখতে চাইলে সিএনজি বা মাইক্রোবাস রিজার্ভ করুন।





