যাবেন যেভাবে
১) বাসে: কল্যাণপুর-গাবতলী থেকে হানিফ, শ্যামলী, এসবি সুপার ডিলাক্স ইত্যাদি। ২) ট্রেনে: কমলাপুর থেকে সকালে সুন্দরবন এক্সপ্রেস বা সন্ধ্যায় চিত্রা এক্সপ্রেসে পোড়াদহ বা ভেড়ামারা নামুন; সেখান থেকে বাস/সিএনজিতে কুষ্টিয়া শহর। ৩) লালন মাজার: কুষ্টিয়া রেলস্টেশন থেকে প্রায় ২ কিমি, রিকশা বা অটোতে। ৪) শিলাইদহ কুঠিবাড়ি: শহরের চৌড়হাস মোড় থেকে অটো/সিএনজি/ইজিবাইকে ১৫–২০ কিমি, ৩০–৪০ মিনিট। পথে কুমারখালী হয়ে মীর মশাররফের বাস্তুভিটা দেখে নেওয়া যায়। ৫) হার্ডিঞ্জ ব্রিজ: বাস বা ট্রেনে ভেড়ামারা, সেতুর নিচের ঘাট থেকে নৌকা।

