১-২ ঘণ্টা; শিলাইদহসহ পুরো দিন।
GHOORISM
আপনার ভ্রমণ আসছে… · Your journey is loading…
একটু ঘুরে আসুন, গল্প নিয়ে ফিরুন।
কুষ্টিয়া · খুলনা
১-২ ঘণ্টা; শিলাইদহসহ পুরো দিন।
সারা বছর খোলা; অক্টোবর-মার্চ সবচেয়ে আরামদায়ক। বাউল গানের পূর্ণ অভিজ্ঞতার জন্য লালন মেলার সময় যান — দোল পূর্ণিমা (মার্চ) ও ১ কার্তিক (অক্টোবরের মাঝামাঝি)।
কুষ্টিয়া · খুলনা
১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের মাজার। এখানেই লালন শিষ্যদের শিক্ষা দিতেন; মৃত্যুর পর তাঁর সমাধি ঘিরে আখড়া গড়ে ওঠে, চারপাশে শিষ্যদের সমাধির সারি। আঙিনায় বাউল ও ভক্তরা লালনের গান গান, আর বছরে দুবার — দোল পূর্ণিমায় এবং ১ কার্তিক তাঁর তিরোধান দিবসে — হাজারো মানুষের লালন মেলা বসে।
পথের দৃশ্য, ভ্রমণের মুহূর্ত আর ক্যামেরার পেছনের মানুষের গল্প।
১) ঢাকার কল্যাণপুর থেকে বাসে কুষ্টিয়া (যেমন এসবি সুপার ডিলাক্স, শ্যামলী, হানিফ)। ২) অথবা ট্রেনে পোড়াদহ বা ভেড়ামারা স্টেশন, সেখান থেকে বাস বা সিএনজিতে কুষ্টিয়া শহর। ৩) কুষ্টিয়ার মজমপুর বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় প্রায় ২০ মিনিটে আখড়া।
আখড়ার বাইরে ছোট চায়ের দোকান আছে; ভালো খাবারের জন্য কুষ্টিয়া শহরে যান — সেখানে ভাত, পদ্মা-গড়াইয়ের মাছ ও ভর্তা মেলে। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা আর কুলফি মালাই না খেয়ে ফিরবেন না — খাজা উপহার হিসেবে নেওয়া সহজ।
ছেঁউড়িয়ায় পর্যটক হোটেল নেই; কুষ্টিয়া শহরে থাকুন — হোটেল রিভারভিউ, ফেয়ার রেস্ট হাউস, হোটেল গোল্ডস্টার, হোটেল আজমিরী ও হোটেল পদ্মার মতো মাঝারি মানের হোটেল আছে। লালন মেলার সময় শহর ভরে যায়, তখন আগে বুক করুন।
সাধারণ দিনে পরিবার নিয়ে যাওয়া যায়। মেলার সময় খুব ভিড় হয় — শিশুদের কাছে রাখুন।
• এটি ভক্তির স্থান — শালীন পোশাক পরুন, মাজারের কাছে জুতা খুলুন। • ভক্ত ও শিল্পীদের ছবি তোলার আগে অনুমতি নিন। • মেলার দিনে প্রচুর ভিড় হয়; মূল্যবান জিনিস সাবধানে রাখুন। • একই দিনে শিলাইদহ কুঠিবাড়ি ঘুরে আসতে পারেন।
| পথ | মাধ্যম | কোম্পানি ও ছাড়ার জায়গা | সময় |
|---|---|---|---|
| ঢাকা (কল্যাণপুর) → কুষ্টিয়াএসবি সুপার ডিলাক্স, শ্যামলী, হানিফ প্রভৃতি। | বাস | ||
| ঢাকা → পোড়াদহ / ভেড়ামারাতারপর বাস বা সিএনজিতে কুষ্টিয়া শহর। | ট্রেন | ||
| কুষ্টিয়া (মজমপুর বাসস্ট্যান্ড) → লালন আখড়া, ছেঁউড়িয়া | সিএনজি / অটো | প্রায় ২০ মিনিট |
ভাড়া ও সময় বদলায়। যাওয়ার আগে কোম্পানির কাছে মিলিয়ে নিন।
বছরে দুবার — দোল পূর্ণিমায় (মার্চ) এবং ১ কার্তিক লালনের তিরোধান দিবসে (অক্টোবরের মাঝামাঝি)।
মজমপুর বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় প্রায় ২০ মিনিট।
ছেঁউড়িয়ায় পর্যটক হোটেল নেই; কুষ্টিয়া শহরে থাকুন। মেলার সময় আগে বুক করুন।
গাইড অনুযায়ী ভালো সময়: সারা বছর খোলা; অক্টোবর-মার্চ সবচেয়ে আরামদায়ক। বাউল গানের পূর্ণ অভিজ্ঞতার জন্য লালন মেলার সময় যান — দোল পূর্ণিমা (মার্চ) ও ১ কার্তিক (অক্টোবরের মাঝামাঝি)।
পূর্বাভাস লোড হচ্ছে…
এটি আবহাওয়া মডেলের পূর্বাভাস, সরাসরি পর্যবেক্ষণ বা সরকারি সতর্কবার্তা নয়। দৈনিক তাপমাত্রা প্রাপ্ত পূর্বাভাসের সময় অনুযায়ী।
MET Norway · CC BY 4.0 · ঘুরিজমে সংক্ষেপিতলালন শাহের মাজার (লালন আখড়া) · কুষ্টিয়া
যাওয়ার পথ দেখানআমার ট্রাভেল ম্যাপে রাখিএখান থেকে সোজা দূরত্ব — সড়কপথে একটু বেশি হবে।
গন্তব্যের তথ্য এক জায়গায়
তথ্য লোড হচ্ছে…
কুষ্টিয়া · Khulna
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের মাজার। এখানেই লালন শিষ্যদের শিক্ষা দিতেন; মৃত্যুর পর তাঁর সমাধি ঘিরে আখড়া গড়ে ওঠে, চারপাশে শিষ্যদের সমাধির সারি। আঙিনায় বাউল ও ভক্তরা লালনের গান গান, আর বছরে দুবার — দোল পূর্ণিমায় এবং ১ কার্তিক তাঁর তিরোধান দিবসে — হাজারো মানুষের লালন মেলা বসে।
Google Maps-এ Directions দেখুনGoogle Maps-এ আপনার যাত্রা শুরুর জায়গা বেছে নিন।