যাবেন যেভাবে
১) বাসে: পদ্মা সেতু হয়ে সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও গাবতলী থেকে মেঘনা, বনফুল, ফাল্গুনী, হানিফ, সোহাগসহ বিভিন্ন কোচ সকাল ও রাতে বাগেরহাট যায়, সময় লাগে মোটামুটি ৫–৬ ঘণ্টা। ২) ট্রেনে: কমলাপুর থেকে পদ্মা সেতু রুটের জাহানাবাদ এক্সপ্রেস (রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০-এ খুলনা, সোমবার বন্ধ — ডিসেম্বর ২০২৪-এর সূচি) বা সুন্দরবন এক্সপ্রেসে খুলনা। খুলনার সোনাডাঙ্গা থেকে বাসে বাগেরহাট প্রায় ১ ঘণ্টা। ৩) জেলার ভেতরে: বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে ষাট গম্বুজ পর্যন্ত রিকশা/ইজিবাইক; সব মসজিদ ঘুরতে ইজিবাইক ঘণ্টা বা দিনচুক্তিতে নিন। ষাট গম্বুজ ও জাদুঘরে দেশি দর্শনার্থীর টিকিট ৩০ টাকা, জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে ই-টিকিটও মেলে। ৪) সুন্দরবন: বাসে মোংলা, তারপর ফেরিঘাট থেকে ট্রলারে করমজল। বনে ঢুকতে বন বিভাগের অনুমতি লাগে; সুন্দরবন ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবার পর্যটকদের জন্য খোলা।






