GHOORISM
আপনার ভ্রমণ আসছে… · Your journey is loading…



কটেজ
ভ্রমণ কুঠী (Vromon Kuthi) শ্রীমঙ্গলের রাধানগরে মাত্র তিনটি রুমের একটি ছোট হোমস্টে-ধাঁচের রিসোর্ট। সাদা দেয়াল, টিনের চালা আর টবে সাজানো গাছপালায় জায়গাটি ছিমছাম ও পরিষ্কার। এসি কাপল রুম আর পরিবারের জন্য সংযুক্ত (কানেক্টিং) রুম…
রাধানগর, শ্রীমঙ্গল · শ্রীমঙ্গল ও লাউয়াছড়া জাতীয় উদ্যান · মৌলভীবাজার
ভ্রমণ কুঠী (Vromon Kuthi) শ্রীমঙ্গলের রাধানগরে মাত্র তিনটি রুমের একটি ছোট হোমস্টে-ধাঁচের রিসোর্ট। সাদা দেয়াল, টিনের চালা আর টবে সাজানো গাছপালায় জায়গাটি ছিমছাম ও পরিষ্কার। এসি কাপল রুম আর পরিবারের জন্য সংযুক্ত (কানেক্টিং) রুম আছে। রুমগুলো ছোট কিন্তু গোছানো, সামনে খোলা জায়গা নেই। আশপাশে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও রিসোর্ট থাকায় খাবারের জন্য সুবিধা। কম খরচে দম্পতি বা ছোট দলের জন্য উপযোগী।
রাধানগর, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল ও লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার৳৩,৫০০–৩,৭৫০ প্রতি রাত১০ নভেম্বর, ২০২৬
এসিনাস্তা সহগরম পানিওয়াই-ফাই
Complementary Breakfast, Ac, Room Amenities, Geyser, Wi-Fi, High Commode, Common Balcony
Complementary Breakfast, Non-Ac, Room Amenities, Geyser, Wi-Fi, High Commode, Common Balcony

এলাকা সম্পর্কে
যেদিকে তাকাবেন, টিলার ঢালে ঢেউয়ের মতো সারি সারি সবুজ চা-বাগান, তার ফাঁকে ছায়াগাছ আর মাথায় ঝুড়ি নিয়ে পাতা তোলা চা-শ্রমিক। মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে তাই বলা হয় দেশের চায়ের রাজধানী। শুধু চা-বাগান নয়, শ্রীমঙ্গলের আরেক আকর্ষণ লাউয়াছড়ার ঘন বন। ভোরে বনের ভেতর হাঁটলে উল্লুকের ডাক শোনা যায়, ভাগ্য ভালো হলে দেখাও মেলে। দিনশেষে স্তরে স্তরে রং বদলানো চায়ের কাপ হাতে নিয়ে বিকেলটা কাটানো — শ্রীমঙ্গল ভ্রমণ এভাবেই পূর্ণ…
কখন যাবেন: অক্টোবর শেষ–ফেব্রুয়ারি সবচেয়ে আরামদায়ক। বর্ষায় চা-বাগান সবচেয়ে সবুজ, তবে বনে জোঁক ও কাদা বেশি। ছুটিতে রিসোর্ট আগে ভরে যায়।
পুরো ভ্রমণ গাইড