GHOORISM
আপনার ভ্রমণ আসছে… · Your journey is loading…
৬৪ জেলা। আপনার গল্প।
জেলা বেছে ঘোরার জায়গা দেখুন। ঘুরে আসা ও যেতে চান এমন জেলা চিহ্নিত করুন।
ম্যাপে চাপ দিয়েও বাছাই করুন। রিফ্রেশ দিলে জেলার নির্বাচন মুছে নতুন করে শুরু হবে।
Download-এর ফরম্যাট বেছে নিন
আপনার দেওয়া ঘুরেছি তথ্য অনুযায়ী ব্যাজ; যাচাই করা ভ্রমণের দাবি নয়। পাহাড়ের ব্যাজের জন্য বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি ঘুরতে হবে।
পরিকল্পনা হোক সহজ। ভ্রমণ হোক সুন্দর।
১৩২ ট্রাভেল গাইড পাওয়া গেছে
সমুদ্র ও সৈকতকক্সবাজারের সৈকতে হাঁটুন, সূর্যাস্ত দেখুন এবং উপকূলের খাবারের স্বাদ নিন। ভিড় এড়াতে যাওয়ার সময় ও থাকার জায়গা আগে ঠিক করুন।
সূর্যোদয় ও সূর্যাস্ত সৈকতপদ্মা সেতু চালু হওয়ার পর মাত্র ৫-৬ ঘণ্টায় পৌঁছানো যায়। লাল কাঁকড়ার দ্বীপ, ঝাউবন, শুঁটকি পল্লী এবং রাখাইনদের প্রাচীন বৌদ্ধ মন্দির এখানকার প্রধান মুগ্ধতা।
প্রাচীন রাজধানী ও স্থাপত্যঢাকা থেকে মাত্র ১ ঘণ্টার দূরত্বে অবস্থিত প্রাচীন নগরী। ব্রিটিশ ও মুঘল মিশ্র স্থাপত্যের দ্বিতল ভবনসমূহ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘরের কারুপল্লী ডে-ট্যুরের জন্য আদর্শ।
জলাবন ও পাথুরে নদীবর্ষায় রাতারগুলের পানির নিচে নিমজ্জিত করচ ও হিজল গাছগুলোর মাঝ দিয়ে ছোট ডিঙি নৌকায় ভেসে চলার রোমাঞ্চ অন্য কোথাও পাওয়া যায় না। সাথে বিছনাকান্দির পাহাড়ি স্বচ্ছ পানির ধারা ভ্রমণ পূর্ণতা দেয়।
বঙ্গোপসাগরের বুকে স্বচ্ছ নীল জলরাশি বেষ্টিত প্রবাল দ্বীপ। ছেঁড়া দ্বীপ ভ্রমণ, সৈকত ধরে সাইকেল চালানো, সামুদ্রিক মাছের বারবিকিউ এবং রাতে তারার মেলা দেখা এখানকার বিশেষত্ব।
পাহাড় ও মেঘসমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচুতে অবস্থিত সাজেক ভ্যালি। এখান থেকে সকালে ও সন্ধ্যায় মেঘের সমুদ্র ছুঁয়ে দেখার অনুভূতি অতুলনীয়। কংলাক পাহাড় চূড়া ও রুইলুই পাড়া ভ্রমণের অন্যতম আকর্ষণ।