যাবেন যেভাবে
১) বাসে: মহাখালী বাস টার্মিনাল থেকে নিরালা, ধলেশ্বরী, ঝটিকাসহ টাঙ্গাইলগামী বাস; দূরত্ব প্রায় ৯০ কিমি। যানজটভেদে ২.৫–৩.৫ ঘণ্টা। ২) মধুপুর: মহাখালী থেকে শুভেচ্ছা, বিনিময়, ধলেশ্বরী, মাদারজানি, টাঙ্গাইল এক্সপ্রেস; ৩–৪ ঘণ্টা। টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী বাসে রসুলপুর মাজার স্টপেজে নামলে জাতীয় উদ্যানের মূল ফটক। ৩) জেলার ভেতরে: শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিকশায় আতিয়া (প্রায় ৬ কিমি দক্ষিণে, দেলদুয়ার হয়ে) ও পাথরাইল; নতুন বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা লোকাল বাসে নাগরপুর। মহেরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরে। কয়েকটি জমিদার বাড়ি একসঙ্গে দেখতে সারা দিনের সিএনজি রিজার্ভ নিন, ভাড়া আগে ঠিক করুন। ৪) মধুপুর উদ্যানের ভেতরে লহরিয়া হরিণ কেন্দ্র ও দোখলায় (ফটক থেকে প্রায় ১০ কিমি) সিএনজি, অটো বা মোটরসাইকেল ভাড়া নিতে হয়; মূল ফটকে বন বিভাগের অফিসে নাম লেখাতে হয়।






