যাবেন যেভাবে
১) বাসে: সায়েদাবাদ, ফকিরাপুল, গাবতলী ও মহাখালী থেকে এনা, শ্যামলী, গ্রিন লাইন, সৌদিয়া, এস আলমসহ নানা কোম্পানি; ৬–৮ ঘণ্টা। ঢাকা–সিলেট সড়কপথে প্রায় ২৫৭ কিমি। ২) ট্রেনে: কমলাপুর থেকে পারাবত, জয়ন্তিকা, উপবন ও কালনী এক্সপ্রেস, ৭–৮ ঘণ্টা। ৩) বিমানে: ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ৪৫ মিনিট। ৪) জেলার ভেতরে: জাফলংয়ের বাস কদমতলী বা শিবগঞ্জের সোবহানীঘাট থেকে। সারা দিনের জন্য (আসা-যাওয়া) সিএনজি রিজার্ভ করা যায়। বিছনাকান্দির জন্য আম্বরখানা থেকে হাদারপার পর্যন্ত লোকাল সিএনজি চলে। রাতারগুলে নৌকায় ঘুরতে হয়; প্রবেশ টিকিট ৫৭.৫০ টাকা। শহরের ভেতরে রিকশা ও সিএনজি।












