যাবেন যেভাবে
১) ঢাকা → শেরপুর (বাস): মহাখালী ও গুলিস্তান (স্টেডিয়াম ৪ নম্বর গেট) থেকে সকাল থেকে রাত পর্যন্ত সাদিকা, সুপ্রিম কোচ, শেরপুর রেড লাইন প্রভৃতি; এসি বাসের মধ্যে প্রাইম কমফোর্ট, এসবি এসি লাইন, সান লাইন। ময়মনসিংহ হয়ে ৪–৫ ঘণ্টা। ২) সরাসরি ঝিনাইগাতী বা নালিতাবাড়ী: মহাখালী থেকে বাস যায়। ৩) ট্রেনে: শেরপুরে রেলস্টেশন নেই; ময়মনসিংহ বা জামালপুর পর্যন্ত ট্রেনে গিয়ে বাসে আসা যায়। ৪) জেলার ভেতরে: শহরের বাসস্ট্যান্ড থেকে অটোতে খোয়ারপাড় শাপলা চত্বর, সেখান থেকে সারা দিনের জন্য অটো/সিএনজি রিজার্ভ করুন (৬–৭ জন) — গজনী ও মধুটিলা একসঙ্গে দেখা যায়। মধুটিলায় লোকালে গেলে সিএনজিতে নন্নী বাজার হয়ে যান। ৫) সীমান্ত এলাকা — বিজিবির নির্দেশ মেনে চলুন, নির্ধারিত পর্যটন এলাকার বাইরে সীমান্তের দিকে যাবেন না।


