যাবেন যেভাবে
১) বাসে: সায়েদাবাদ, কলাবাগান, ফকিরাপুল ও আরামবাগ থেকে শ্যামলী, হানিফ, এস আলম, সেন্ট মার্টিন পরিবহনসহ সরাসরি বাস, বেশির ভাগই রাতে ছাড়ে; ৭–৮ ঘণ্টা। ২) চট্টগ্রাম হয়ে: ঢাকা থেকে আন্তনগর ট্রেন বা বিমানে চট্টগ্রাম, তারপর অক্সিজেন মোড় থেকে পাহাড়িকা বাসে, আড়াই–তিন ঘণ্টা। রাঙামাটিতে কোনো রেলপথ নেই। ৩) হ্রদে নৌকা: রিজার্ভ বাজার ঘাট বা পর্যটন (ঝুলন্ত সেতু) ঘাট থেকে পুরো নৌকা ভাড়া নেওয়া যায় — ছোট নৌকা আধা দিনের জন্য, মাঝারি নৌকা (১০–১৫ জন) সারা দিনের জন্য। শুভলং যেতে একদিকে প্রায় দেড় ঘণ্টা। ৪) শহরের ভেতরে: তবলছড়ি থেকে সিএনজিতে ঝুলন্ত সেতু যাওয়া যায়। পাহাড়ি জেলার চেকপোস্টের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখুন।










