যাবেন যেভাবে
১) বাসে: সায়েদাবাদ, আরামবাগ, আব্দুল্লাহপুর ও গাবতলী থেকে সাকুরা, শ্যামলী, গ্রিন লাইন, হানিফ, ইউনিকসহ বিভিন্ন কোচ পদ্মা সেতু হয়ে সরাসরি কুয়াকাটা যায়; সময় ৬–৭ ঘণ্টা। ২) লঞ্চে: সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে সকাল ৭টার দিকে পটুয়াখালী পৌঁছায়। লঞ্চঘাট থেকে অটোতে বাসস্ট্যান্ড, তারপর লোকাল বাসে প্রায় ৭০ কিলোমিটার দূরের কুয়াকাটা, ২ ঘণ্টা। ৩) বরিশাল হয়েও যাওয়া যায়; বরিশাল থেকে কুয়াকাটার বাস আছে। ৪) কুয়াকাটায় ঘোরা: জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেল, ইজিবাইক বা ভ্যানে গঙ্গামতি, লেবুর চর, শুঁটকিপল্লি ইত্যাদি। ফাতরার বনে যেতে সৈকত থেকে ইঞ্জিন নৌকা ভাড়া করতে হয়। ভাড়া আগে ঠিক করে নিন।







