যাবেন যেভাবে
১) বাসে নেত্রকোনা শহর: মহাখালী থেকে বিআরটিসি, এনা ও হযরত শাহজালালসহ প্রায় সারা দিন বাস। ২) বাসে সরাসরি দুর্গাপুর-বিরিশিরি: মহাখালী থেকে সরকার, জিন্নাত, হাজেরা, নিশিতাসহ কয়েকটি পরিবহন, ৫–৭ ঘণ্টা। কিছু বাস সুখনগরীতে থামে। ৩) ট্রেনে: কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে হাওর এক্সপ্রেস (রাত ১০:১৫) ও মোহনগঞ্জ এক্সপ্রেস নেত্রকোনা, শ্যামগঞ্জ ও মোহনগঞ্জে থামে; শ্যামগঞ্জ থেকে মোটরসাইকেলে দুর্গাপুর ৪৫–৫০ মিনিট। ডিঙ্গাপোতা হাওরের জন্য মোহনগঞ্জে নামুন। ৪) জেলার ভেতরে: নেত্রকোনার রাজুবাজার থেকে মোটরসাইকেলে বিরিশিরি বা লেঙ্গুরা। দুর্গাপুর বাজার থেকে সোমেশ্বরী পার, ওপারে চীনামাটির পাহাড়ে মোটরসাইকেল বা অটোতে যাওয়া যায়। সারা দিনের জন্য ব্যাটারিচালিত রিকশাও নেওয়া যায়।



