যাবেন যেভাবে
১) সোনারগাঁওয়ের জন্য: গুলিস্তান থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দোয়েল, স্বদেশ, বোরাকসহ সোনারগাঁওগামী বাসে মোগরাপাড়া চৌরাস্তা; যানজটভেদে ১.৫–২ ঘণ্টা। মোগরাপাড়া থেকে অটোতে পানাম নগর বা জাদুঘর; বারদী আশ্রমেও সিএনজি/অটো যায়। ২) বাংলার তাজমহল: মহাসড়কের মদনপুর থেকে সিএনজি/অটো, অথবা ৩০০ ফুট সড়ক হয়ে ভুলতা থেকে। ৩) নারায়ণগঞ্জ শহর ও দুর্গ: কমলাপুর থেকে চাষাড়া/নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন দিনে ১৬ বার আসা-যাওয়া করে, প্রায় ৪০ মিনিট। শহর থেকে রিকশা/অটোতে হাজীগঞ্জ দুর্গ; সোনাকান্দা দুর্গ নদীর ওপারে বন্দরে। ৪) রূপগঞ্জ: কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফুট সড়কে বিআরটিসি বাসে কাঞ্চন ব্রিজ, সেখান থেকে অটোতে জিন্দা পার্ক। মুড়াপাড়ার জন্য ঢাকা–সিলেট মহাসড়কের বাসে ভুলতা বা রূপসী নেমে রিকশা/সিএনজি। ৫) মায়াদ্বীপ: মোগরাপাড়া থেকে অটোতে বারদী বৈদ্যেরবাজার ঘাট, সেখান থেকে ঘণ্টা বা সারা দিনের জন্য নৌকা নিন।







