যাবেন যেভাবে
১) বাসে: মহাখালী বাস টার্মিনাল থেকে এনা, সৌখিন, আলম এশিয়াসহ বিভিন্ন পরিবহনের বাস ময়মনসিংহ যায়। সময় লাগে ৩–৩.৫ ঘণ্টা। ২) ট্রেনে: কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস (সকাল সাড়ে ৭টা, সোমবার বন্ধ) বা মোহনগঞ্জ এক্সপ্রেসে ময়মনসিংহ জংশন। সময় লাগে প্রায় ৩–৩.৫ ঘণ্টা। ৩) শহরের ভেতরে: মাসকান্দা বাসস্ট্যান্ড বা স্টেশন থেকে রিকশা বা অটোতে ১০–২০ মিনিটে কাচারি রোডের শশী লজে পৌঁছানো যায়। ৪) মুক্তাগাছা: টাঙ্গাইলগামী বাসে ৪০–৫০ মিনিট। সিএনজিতেও যাওয়া যায়। মুক্তাগাছা বাজার থেকে হেঁটে বা রিকশায় রাজবাড়ি।


