যাবেন যেভাবে
১) শহর ও ইদ্রাকপুর কেল্লা: গুলিস্তান থেকে বাসে মুন্সীগঞ্জের জজকোর্ট বাসস্ট্যান্ডে নামুন। সেখান থেকে কেল্লা কয়েক মিনিটের পথ। ২) নদীপথে: সদরঘাট থেকে লঞ্চে মুন্সীগঞ্জ লঞ্চঘাট প্রায় ২ ঘণ্টা। পথে যানজট নেই, আর পথটাও সুন্দর। লঞ্চঘাট থেকে রিকশা বা অটোতে রামপালের বাবা আদম মসজিদে যাওয়া যায়। ৩) মাওয়া, লৌহজং ও পদ্মাপাড়: গুলিস্তান ও যাত্রাবাড়ী থেকে ইলিশ ও গাংচিল পরিবহনের বাস ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। ইলিশ পরিবহনের বাস সরাসরি লৌহজং, বেজগাঁও ও শিমুলিয়া (পুরোনো মাওয়া ঘাট) যায়। যাত্রাবাড়ী থেকে মাওয়া যেতে প্রায় দেড় ঘণ্টা লাগে। ৪) আড়িয়াল বিল: গুলিস্তান থেকে শ্রীনগর প্রায় দেড় ঘণ্টা। সেখানে নৌকা ভাড়া করে বিলে ঘুরুন। ৫) জেলার ভেতরে: রিকশা, অটোরিকশা ও সিএনজিই প্রধান বাহন। সোনারং, বজ্রযোগিনী, রাঢ়িখাল ও ভাগ্যকুল একদিনে দেখতে চাইলে একটি সিএনজি রিজার্ভ করুন।

