যাবেন যেভাবে
১) বাসে: কল্যাণপুর/গাবতলী ও সায়েদাবাদ থেকে এসবি, জেআর, শ্যামলী ও আরকে পরিবহনের কোচ মেহেরপুর যায়। দিনে ও রাতে দুই সময়েই বাস আছে। ২) ট্রেনে: কমলাপুর থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে নামুন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় মেহেরপুর যান। রওনার আগে ট্রেনের সময়সূচি দেখে নিন। ৩) মেহেরপুর শহর থেকে মুজিবনগর প্রায় ১৮ কিলোমিটার, অটোরিকশায় আধা ঘণ্টা। ৪) জেলার ভেতরে: আমঝুপি নীলকুঠি শহর থেকে প্রায় ১২ কিলোমিটার, বাস, অটো বা সিএনজিতে যাওয়া যায়। মুজিবনগর, ভবেরপাড়া ও ভাটপাড়া একদিনে দেখতে চাইলে একটি অটো বা সিএনজি রিজার্ভ করুন।

