যাবেন যেভাবে
১) বাসে: সায়েদাবাদ থেকে পদ্মা সেতু হয়ে খুলনার কোচ, আনুমানিক ৪–৫ ঘণ্টা। ২) ট্রেনে: কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে জাহানাবাদ এক্সপ্রেস রাত ৮টায় ছেড়ে ১১:৪০-এ খুলনা পৌঁছায়, সোমবার বন্ধ (ডিসেম্বর ২০২৪-এর সময়সূচি)। সুন্দরবন এক্সপ্রেসও চলে। ৩) সুন্দরবন: সবচেয়ে সহজ প্যাকেজ ট্যুর — জেলখানা ঘাট বা মোংলা থেকে সাধারণত শুক্র–রবি ৩ দিন ২ রাত। একদিনে গেলে খুলনা থেকে বাসে মোংলা, সেখান থেকে ট্রলারে করমজল বা করমজল + হারবাড়িয়া। নিজে গেলে বন বিভাগের অনুমতি (অনলাইন টিকিট) ও সশস্ত্র বনরক্ষী বাধ্যতামূলক; জুন–আগস্ট বন বন্ধ থাকে। ৪) শহর ও আশপাশ: শহরে রিকশা-ইজিবাইক; খুলনা–যশোর মহাসড়কে লোকাল বাস/ইজিবাইকে ফুলতলা, সেখান থেকে ইজিবাইক বা ভ্যানে ৩ কিমি দক্ষিণডিহি। বাগেরহাটে লোকাল বাস চলে।







