যাবেন যেভাবে
১) বাস: গাবতলী/কল্যাণপুর থেকে ঝিনাইদহের বাস। সময় প্রায় ৫–৬ ঘণ্টা। কালীগঞ্জ বা যশোরগামী বাসে সরাসরি কালীগঞ্জ/বারোবাজারে নামা যায়। ২) ট্রেন: ঝিনাইদহ শহরে রেলস্টেশন নেই; কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন খুলনা লাইনে, অথবা যশোর পর্যন্ত ট্রেনে গিয়ে বাসে আসতে পারেন। ৩) জেলার ভেতরে (জেলা শহর থেকে, বাস বা সিএনজি): নলডাঙ্গা ২০ কিমি (কালীগঞ্জ থেকে মাত্র ৩ কিমি), মল্লিকপুরের বটগাছ ২৫ কিমি (কালীগঞ্জ থেকে প্রায় ১০ কিমি পূর্বে), শৈলকুপা শাহী মসজিদ ২৮ কিমি, বারোবাজার ৩০ কিমি। ৪) শহরের কাছে মিয়ার দালান প্রায় ৩ কিমি ও ঢোল সমুদ্র দিঘি প্রায় ৫ কিমি — ভ্যান বা ইজিবাইকে যান।

