যাবেন যেভাবে
১) লঞ্চ: সদরঘাট থেকে প্রতি সন্ধ্যায় বরিশালের লঞ্চ ছাড়ে, ভোরে পৌঁছায়; ডেক ও কেবিন দুই ধরনের ব্যবস্থাই আছে। ২) বাস: পদ্মা সেতু হয়ে ঢাকা–বরিশাল সরাসরি বাস চলে। ঝালকাঠি বা পিরোজপুরগামী বাসেও সরাসরি যাওয়া যায়। ঢাকা–বরিশাল ফ্লাইটে লাগে প্রায় ৩০ মিনিট। ৩) বরিশাল থেকে ঝালকাঠি বাস বা সিএনজিতে; ঝালকাঠি শহর থেকে কীর্তিপাশা প্রায় ৫ কিমি অটো/সিএনজিতে। বরিশাল থেকে সরাসরি কীর্তিপাশা ঘাটেও অটো যায়। ৪) পেয়ারা বাজার: কীর্তিপাশা ঘাট থেকে ঘণ্টাচুক্তিতে নৌকা নিন; পুরো খাল ঘুরতে দাঁড়টানা নৌকাই ভালো। সাতুরিয়া যেতে ঝালকাঠি থেকে রাজাপুরের বাস বা সিএনজি।

