যাবেন যেভাবে
১) ট্রেন: পদ্মা সেতু হয়ে কমলাপুর থেকে বেনাপোল এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস যশোরে থামে, সময় প্রায় সাড়ে ৩–৪ ঘণ্টা। পুরোনো পথে সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস চলে। সময়সূচি বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট সাইটে দেখে নিন। ২) বাস: কল্যাণপুর, গাবতলী ও কলাবাগান থেকে সোহাগ, হানিফ, এসপি গোল্ডেন লাইন, গ্রিন লাইন, শ্যামলী, ঈগলসহ নানা বাস; নন-এসি ও এসি দুই ধরনেরই। ৩) বিমান: শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ার যশোরে ফ্লাইট চালায়। ৪) জেলার ভেতরে: গদখালী বেনাপোল সড়কে প্রায় ১৮ কিমি; চাঁচড়া শিবমন্দির মনিহার থেকে রিকশায়।

