যাবেন যেভাবে
১) বাস: ঢাকা থেকে সিলেটগামী যেকোনো বাসে শায়েস্তাগঞ্জে নামুন। ২) ট্রেন: কমলাপুর থেকে উপবন এক্সপ্রেস রাত ১০টায় (বুধবার বন্ধ) শায়েস্তাগঞ্জে থামে। ৩) রেমা-কালেঙ্গা: শায়েস্তাগঞ্জ থেকে রিজার্ভ সিএনজি; লোকালে যেতে টমটমে নতুন ব্রিজ, সিএনজিতে চুনারুঘাট মধ্যবাজার, তারপর আরেক সিএনজিতে কালেঙ্গা বাজার। শেষের কয়েক কিমি রাস্তা খারাপ। ৪) সাতছড়ি ও অন্যান্য স্থান: শায়েস্তাগঞ্জ বা চুনারুঘাট থেকে সিএনজি রিজার্ভ করুন; হবিগঞ্জ শহর, বানিয়াচং ও বাহুবলে লোকাল বাস ও সিএনজি চলে। বর্ষায় হাওরে নৌকাই ভরসা।


