যাবেন যেভাবে
১) বাস: গুলিস্তান বা মহাখালী থেকে ময়মনসিংহগামী যেকোনো বাস (যেমন প্রভাতী-বনশ্রী) জাতীয় উদ্যানের গেটে নামায়। সাফারি পার্কের জন্য একই সড়কে বাঘের বাজারে নেমে পশ্চিমে প্রায় ৩ কিমি। ২) বিআরটি বাস: ডিসেম্বর ২০২৪ থেকে বিআরটিসির এসি বাস চলে। শিববাড়ী থেকে রিকশায় রাজবাড়ি। ৩) ট্রেন: কমলাপুর থেকে জয়দেবপুর কমিউটার সকাল ৫টা ২৫ ও ১১টায় (শুক্রবার বন্ধ), প্রায় ১ ঘণ্টা; জয়দেবপুর জংশনে আন্তঃনগর ট্রেনও থামে। ৪) জেলার ভেতরে: চৌরাস্তা বা শিববাড়ী থেকে লোকাল বাস, সিএনজি, অটোরিকশা; নুহাশ পল্লীর জন্য হোতাপাড়ায় নেমে সিএনজি। দলে গেলে মাইক্রোবাস ভাড়া সুবিধাজনক।









