যাবেন যেভাবে
১) ট্রেনে: কমলাপুর থেকে তূর্ণা এক্সপ্রেস রাত ১১:১৫-এ ছেড়ে ভোর ৪:৩০-এর দিকে ফেনী জংশনে পৌঁছায়। ফেরার জন্য মহানগর গোধূলি বিকেল ৪:২২-এ ফেনী ছেড়ে রাত ৯টার দিকে কমলাপুর পৌঁছায়। চট্টগ্রামগামী অন্যান্য আন্তঃনগরও ফেনীতে থামে। ২) বাসে: সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে স্টার লাইনসহ চট্টগ্রাম-নোয়াখালীগামী বিভিন্ন কোচে প্রায় ৪–৪.৫ ঘণ্টা; মহিপাল বা শহরে নামুন। ৩) জেলার ভেতরে: শহরে লোকাল সিএনজি। মহিপাল–প্রতাপপুর–শর্শদি ঘুরে মহিপালে ফেরা পর্যন্ত সিএনজি রিজার্ভ করুন। সোনাগাজী পর্যন্ত সিএনজিতে (৪৫ মিনিট), সেখান থেকে অটোতে মুহুরী প্রজেক্ট।

