যাবেন যেভাবে
১) ট্রেনে: কমলাপুর থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (সকাল ১০:১৫) ও দ্রুতযান এক্সপ্রেস (রাত ৮:৪৫) দিনাজপুর হয়ে যায়, প্রায় ৮–৯ ঘণ্টা। ২) বাসে: গাবতলী, কল্যাণপুর, আসাদগেট, শ্যামলী, টেকনিক্যাল মোড় ও উত্তরা থেকে নাবিল, হানিফ, শ্যামলী, এস আর ট্রাভেলসসহ বিভিন্ন কোচ, প্রায় ১০ ঘণ্টা। ৩) আকাশপথে: ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর প্রায় ১ ঘণ্টা, সেখান থেকে সড়কে দিনাজপুর দেড়-দুই ঘণ্টা। ৪) জেলার ভেতরে: শহর থেকে কান্তজিউ মন্দির দিনাজপুর–তেঁতুলিয়া সড়ক ধরে প্রায় ২০ কিমি, অটো বা ইজিবাইকে ৩০–৪০ মিনিট; একই অটোতে নয়াবাদ মসজিদ ঘুরে নিন। কাচারি ঘুন্টি মোড় থেকে শেয়ার্ড ইজিবাইকে রামসাগর। নবাবগঞ্জ, হিলি বা স্বপ্নপুরীর জন্য লোকাল বাস বা রিজার্ভ গাড়ি নিন।


