যাবেন যেভাবে
১) বাসে: সায়েদাবাদ, আরামবাগ, ফকিরাপুল, কলাবাগান, কল্যাণপুর ও গাবতলী থেকে হানিফ, শ্যামলী, এস আলম, সৌদিয়া, গ্রিন লাইন, ইউনিক, এনাসহ বিভিন্ন কোচ, ৬–৭ ঘণ্টা। সীতাকুণ্ড বা মিরসরাইয়ে নামতে চাইলে সুপারভাইজারকে আগে বলুন। ২) ট্রেনে: কমলাপুর/বিমানবন্দর স্টেশন থেকে সুবর্ণ, সোনার বাংলা, মহানগর, তূর্ণাসহ আন্তঃনগর, ৫–৭ ঘণ্টা। ৩) আকাশপথে: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পতেঙ্গার কাছে। ৪) জেলার ভেতরে: শহরে সিএনজি, রাইড-শেয়ার, বাস ও রিকশা — জিইসি থেকে পতেঙ্গা প্রায় ১৪ কিমি। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে যেতে অলংকার, এ কে খান মোড় বা কদমতলী থেকে ফেনীগামী লোকাল বাসে সীতাকুণ্ড প্রায় ১ ঘণ্টা; বাজার থেকে চন্দ্রনাথের গোড়া রিজার্ভ সিএনজি, গুলিয়াখালী ৫ কিমি সিএনজিতে। ঠাকুরদীঘি থেকে মহামায়া গেটে শেয়ার সিএনজি। সিএনজিতে ওঠার আগে ভাড়া ঠিক করে নিন।













