যাবেন যেভাবে
১) লঞ্চে: সদরঘাট থেকে প্রতি রাতে বরিশালের লঞ্চ ছাড়ে, ভোরে পৌঁছায়। লঞ্চে ডেক, সিঙ্গেল কেবিন ও ডাবল কেবিন আছে। সকাল ৮টা পর্যন্ত কেবিনে থাকা যায়। ২) বাসে: পদ্মা সেতু হয়ে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে এসি/নন-এসি, প্রায় সাড়ে ৩ ঘণ্টা। ৩) আকাশপথে: ঢাকা–বরিশাল প্রায় ৩০ মিনিট। সরাসরি ট্রেন নেই। ৪) জেলার ভেতরে: নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বানারীপাড়াগামী বাসে দুর্গাসাগর (২৫–৪৫ মিনিট) ও গুঠিয়া মসজিদ। শহরে রিকশা ও অটো; সারা দিনের জন্য সিএনজি বা প্রাইভেট কার ভাড়া নিলে কয়েকটি জায়গা একসঙ্গে দেখা যায়।






