যাবেন যেভাবে
১) বাসে: গাবতলী, কল্যাণপুর ও সায়েদাবাদ থেকে হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন পরিবহন, এস আলম, ইউনিক, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন কোচ সরাসরি বান্দরবান যায়, সময় ৮–১০ ঘণ্টা। ২) ট্রেন হয়ে: ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম, তারপর বহদ্দারহাট থেকে পূর্বাণী/পূরবী বাসে বান্দরবান, ২.৫–৩ ঘণ্টা। ৩) শহরের আশপাশে: সিএনজি বা জিপে স্বর্ণমন্দির–মেঘলা–নীলাচল একসঙ্গে ঘুরুন। চিম্বুক–নীলগিরি পুরো দিনের জন্য চাঁদের গাড়ি নিন, একটিতে ১২ জন বসা যায়; বিকেল ৫টার পর নীলগিরির দিকে গাড়ি যেতে দেওয়া হয় না। ৪) রুমা–বগা লেক: বান্দরবান থেকে বাস/জিপে রুমা ২–৩ ঘণ্টা, সেখানে নিবন্ধিত গাইড নেওয়া বাধ্যতামূলক; রুমা থেকে বগা লেক জিপে যাওয়া যায়। ৫) থানচি–নাফাখুম: বান্দরবান–থানচি লোকাল বাস বা জিপ; থানচি ঘাট থেকে ইঞ্জিন নৌকায় রেমাক্রি আসা-যাওয়া (৪–৫ জন)। পথে সেনা চেকপোস্টে জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়, ফটোকপি সঙ্গে রাখুন।















